বৈশিষ্ট্য
মোনিফা — উন্নতমানের অ্যামোনিয়াম সালফেট সার
মোনিফা একটি বিশেষায়িত উন্নতমানের অ্যামোনিয়াম সালফেট সার, যা ফসলের স্বাভাবিক ফলন থেকে অধিক গুণগতমান সম্পন্ন ফলন নিশ্চিত করে।
ফর্মুলেশন: দানাদার
প্যাক সাইজ: ১ কেজি
মেয়াদকাল: ২ বছর
রেজিস্ট্রেশন নম্বর: আইএমপি-৩০৭৫
উপাদান
প্রতি কেজিতে ২১১ গ্রাম নাইট্রোজেন (N)
প্রতি কেজিতে ২৩৫ গ্রাম সালফার (S)
মোনিফা কেন ব্যবহার করবেন?
গাছের পাতা দ্রুত সবুজ ও সতেজ করে তোলে।
শিকড়ের বিকাশ ও বীজের গঠন উন্নত করে এবং নডিউল গঠনে সহায়তা করে।
দানাদার ফসলের কুশি ও শীষের সংখ্যা বৃদ্ধি করে।
তেলজাতীয় ফসলের তেল ও চর্বির পরিমাণ বাড়ায়।
ফসলের মোট ফলন ও গুণগতমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
প্রয়োগের পরামর্শ
প্রায় সব ধরনের ফসলে ব্যবহার উপযোগী।
জমির উর্বরতা ও ফসলভেদে প্রতি একরে ১০–৬০ কেজি পর্যন্ত প্রয়োগ করুন।
সর্বোত্তম ফলাফলের জন্য জমি তৈরির শেষ চাষের সময় মোনিফা ছিটিয়ে প্রয়োগ করুন।
মোনিফা অন্যান্য সারের সাথে মিশিয়েও ব্যবহার করা যাবে।
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to