ম্যাগ-ফা হল উন্নতমানের একটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ দানাদার সার, যা ম্যাগনেশিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে গাছকে করে সতেজ, সবল ও অধিক ফলনশীল। এটি প্রায় সব ধরনের ফসলেই ব্যবহারযোগ্য।
ফর্মুলেশন: দানাদার
প্যাক সাইজ: ১ কেজি
মেয়াদ: ২ বছর
রেজিস্ট্রেশন নং: আইএমপি-২৭৯
সক্রিয় উপাদান (প্রতি কেজিতে):
ম্যাগনেশিয়াম – ৯৫ গ্রাম
সালফার – ১২৫ গ্রাম
ধান, গম, ভুট্টা, আখ, আলু, বেগুন, টমেটো, তরমুজ, পান, আম, লিচু, কলা, পেঁপে, মরিচ, পেঁয়াজ, রসুন সহ সকল ধরনের সবজি, ফল, কুমড়া জাতীয়, ডাল, মসলা ও তেল জাতীয় ফসলে।
গাছের পাতা হয় সবুজ ও সতেজ, সালোকসংশ্লেষণ বৃদ্ধি করে
শীত সহ্য করার ক্ষমতা বাড়ায়, ফলে গাছ থাকে জীবনীশক্তিতে ভরপুর
দানাদার ফসলে শীষ ও কুশির সংখ্যা বৃদ্ধি করে
তেলজাতীয় ফসলে তেল ও চর্বির পরিমাণ বাড়ায়
ফলন ও গুণগত মান দুটোই বৃদ্ধি পায়
অন্যান্য পুষ্টি উপাদান শোষণে সহায়ক, ফলে সুষম বৃদ্ধি নিশ্চিত
প্রয়োগ মাত্রা: প্রতি বিঘায় (৩৩ শতক) ২-৩ কেজি
প্রয়োগ সময়: জমি তৈরির সময় সরাসরি ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে
অন্যান্য সারের সাথে: অনায়াসে মিশিয়ে ব্যবহার করা যাবে
একটি পাত্রে ম্যাগ-ফা পানির সাথে মিশিয়ে নিতে হবে
নিচের তলানি ফেলে দিয়ে উপরের পরিষ্কার মিশ্রণ স্প্রে মেশিনে নিতে হবে
প্রয়োজন অনুযায়ী গাছে স্প্রে করুন
শুষ্ক ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন
খোলা অবস্থায় রেখে দিলে কার্যকারিতা কমে যেতে পারে
ফসলের প্রাণে ম্যাগনেশিয়ামের ঘাটতি যেন না থাকে – তাই এখনই বেছে নিন ম্যাগ-ফা।
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to