আজনা হল একটি বিশেষায়িত, প্রবল কার্যকরী ও প্রবাহমান উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক (PGR), যা শুধুমাত্র আম গাছের ফলন ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনে। এর সক্রিয় উপাদান প্যাকলোবিউট্রাজোল (২৫%), গাছের অভ্যন্তরীণ হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং প্রতিবছর ফলনের ধারাবাহিকতা নিশ্চিত করে।
ফর্মুলেশন: তরল (SC)
সক্রিয় উপাদান: প্রতি কেজিতে ২৫০ গ্রাম প্যাকলোবিউট্রাজোল
প্যাক সাইজ: ৫০০ মিলি ও ১ লিটার
মেয়াদ: ২ বছর
রেজিঃ নং: আইএমপি-৭২৫১
প্রস্তাবিত ব্যবহার: শুধুমাত্র আম গাছের জন্য
অবরতী ফলন বন্ধ করে নিয়মিত ফলন নিশ্চিত করে
সালোকসংশ্লেষণ বাড়িয়ে গাছকে করে সবল ও উৎপাদনশীল
পার্শ্ববর্তী মুকুল বৃদ্ধিতে সহায়তা করে – বেশি মুকুল মানেই বেশি আম
শিকড়ের বৃদ্ধিতে সহায়ক হলেও ডালপালা ছোট রাখে – গাছ হয় ব্যালান্সড ও ঝুঁকিমুক্ত
হেলানো গাছ প্রতিরোধ করে, গঠন বজায় রাখে
তাপমাত্রা ও ঠান্ডা সহনশীলতা বাড়ায়
ছত্রাক ও রোগ প্রতিরোধে গাছের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে
মাত্রা: প্রতি মিটার ক্যানোপির জন্য ৪–৬ মিলি আজনা, ৮–১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ
সঠিক সময়:
যে বছর আম হবে, সেই বছরের আম সংগ্রহের ৭০–৭৫ দিন পর
আম সংগ্রহের পর ডালপালা ছাঁটাই করে দিতে হবে
প্রয়োগ পদ্ধতি:
গাছের গোড়া থেকে ৪ ফুট দূরে চারদিকে ৩–৪ ইঞ্চি চওড়া এবং ৫–৬ ইঞ্চি গভীর একটি বৃত্তাকার নালা তৈরি করুন
নির্ধারিত মাত্রায় আজনা পানিতে মিশিয়ে সেই নালায় সমভাবে প্রয়োগ করুন
ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন
১২ বছরের কম বয়সি, দুর্বল বা রোগাক্রান্ত গাছে ব্যবহার করবেন না
আজনা প্রয়োগের পরবর্তী সময়ে সেই জায়গায় নতুন গাছ রোপণ করা যাবে না
অন্য কোন রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করবেন না
প্রতি বছর ফলনের নিশ্চয়তা পেতে, এখনই আপনার আম গাছে আজনা ব্যবহার করুন।
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to