প্রিমিয়াম কোয়ালিটি সিডলিং ট্রে (Seedling Tray) - সুস্থ ও সবল চারা উৎপাদনের সেরা সমাধান!
আপনার বাগান বা কৃষিক্ষেত্রের জন্য গুণগত মানসম্পন্ন চারা তৈরি করতে AgroVally নিয়ে এলো টেকসই ও পুনব্যবহারযোগ্য প্লাস্টিক সিডলিং ট্রে (Seed Tray)। সঠিক ড্রেনেজ ও বাতাস চলাচলের সুব্যবস্থা থাকায় শিকড় দ্রুত বাড়ে এবং চারার মৃত্যুহার প্রায় শূন্যে নেমে আসে।
৫০ সেল সিডলিং ট্রে (50 Cell Seedling Tray):
সাইজ/লেআউট: ৫ × ১০ = ৫০ সেল
ওজন: ১২৫ গ্রাম
উপযোগী ফসল: শসা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, স্কোয়াশ, করলা, চিচিঙ্গা, তরমুজ, দেশি শিম, ক্যাপসিকাম, অন্যান্য শাকসবজি ও ফসল।
৭২ সেল সিডলিং ট্রে (72 Cell Seedling Tray):
সাইজ/লেআউট: ৬ × ১২ = ৭২ সেল
ওজন: ১২০ গ্রাম
উপযোগী ফসল: পেঁপে, শসা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, স্কোয়াশ, করলা, চিচিঙ্গা, তরমুজ, দেশি শিম, ক্যাপসিকাম।
১০৫ সেল সিডলিং ট্রে (105 Cell Seedling Tray):
সাইজ/লেআউট: ৭ × ১৫ = ১০৫ সেল
ওজন: ১২৫ গ্রাম
উপযোগী ফসল: টমেটো, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, দেশি শিম, ক্যাপসিকাম।
১২৮ সেল সিডলিং ট্রে (128 Cell Seedling Tray):
সাইজ/লেআউট: ৮ × ১৬ = ১২৮ সেল
ওজন: ১২০ গ্রাম
উপযোগী ফসল: টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম, লেটুস।
উচ্চ গুণগত মান: মজবুত ও নমনীয় প্লাস্টিক দিয়ে তৈরি, যা সহজে ভাঙে না এবং বারবার ব্যবহার করা যায়।
সঠিক পানি নিষ্কাশন: প্রতিটি সেলের নিচে ছিদ্র থাকায় বাড়তি পানি জমে শিকড় পচে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না।
চারা তোলা সহজ: টবে বা জমিতে স্থানান্তরের সময় শিকড়ের কোনো ক্ষতি না করেই চারা অনায়াসে তুলে নেওয়া যায়।
সময় ও খরচ সাশ্রয়ী: বীজ থেকে চারা গজানোর হার (Germination rate) বৃদ্ধি পায় এবং বীজ অপচয় রোধ হয়।
উপযুক্ত ব্যবস্থার সহজ সমাধান: ছাদবাগান, হোম গার্ডেনিং কিংবা বাণিজ্যিক কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী।
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to