বায়ো-অ্যালিন: প্রাকৃতিক উপাদানে তৈরি কার্যকরী বায়ো-ব্যাকটেরিসাইড
প্রধান লক্ষ্য রোগ: ধানের ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, সকল ফসলের ব্যাকটেরিয়াল উইল্ট সহ অন্যান্য ব্যাকটেরিয়া-জনিত রোগ দমন করতে কার্যকর।
পরিচিতি: বায়ো-অ্যালিন হলো একটি পরিবেশবান্ধব জৈব ব্যাকটেরিসাইড, যার প্রধান উপাদান Allicin 5%। এটি রসুনের নির্যাস থেকে তৈরি হওয়া প্রাকৃতিক একটি উপাদান।
কার্যপ্রণালী:
বায়ো-অ্যালিন ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন ধ্বংস করে এবং তাদের প্রজনন ক্ষমতা নষ্ট করে কার্যকরভাবে ব্যাকটেরিয়া নিধন করে।
অমিশ্রণীয়তা: এটি কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক এবং রাসায়নিক সার এর সাথে মিশ্রণযোগ্য নয়।
প্রয়োগ পদ্ধতি ও মাত্রা:
১ মিলি প্রতি লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।
ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রাথমিক পর্যায়ে গাছ ও শেকড়ের মাটি ভালোভাবে ভিজিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে।
বিশেষ সুবিধা:
প্রাকৃতিক উপাদান হওয়ায় পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ।
গাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ব্যবহারের ক্ষেত্র: ধান, শাক-সবজি, ফলমূল ও অন্যান্য ফসল।
AgroVally Your trusted agricultural partner! We provide high-quality seeds, fertilizers, pesticides, farm equipment, and livestock products. Stay with us for modern farming solutions! more do you need?
Subscribe to our newsletter for regular updates about Offers, Coupons & more
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to